হাইফায় হিজবুল্লাহর ড্রোন–রকেট হামলা, লেবাননে বোমাবর্ষণ ইসরায়েলের

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

হাইফায় হিজবুল্লাহর ড্রোন–রকেট হামলা, লেবাননে বোমাবর্ষণ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ২ মার্চ ২০২৬

আপডেট: ১১:১০, ২ মার্চ ২০২৬

Google News
হাইফায় হিজবুল্লাহর ড্রোন–রকেট হামলা, লেবাননে বোমাবর্ষণ ইসরায়েলের

লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমানবাহিনী। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইরান-ঘনিষ্ঠ লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি স্থানীয় সময় আজ সোমবার ভোরে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে, ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায়’ এবং ‘বারবার ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায়’ এই হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ‘প্রতিরোধের নেতৃত্ব সর্বদা এটি নিশ্চিত করেছে যে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা, যুবক ও জনগণকে হত্যা করার ঘটনা আমাদের নিজেদের রক্ষা করার এবং যথাযথ সময়ে ও স্থানে প্রতিক্রিয়া জানানোর অধিকার দেয়।’ তারা আরও বলেছে, ‘ইসরায়েলি শত্রু এই আগ্রাসন বন্ধের জন্য এবং অধিকৃত লেবাননের ভূখণ্ড থেকে পিছু হটার জন্য কোনো সতর্কতামূলক প্রতিক্রিয়া ছাড়া তাদের পনের মাসব্যাপী আগ্রাসন চালিয়ে যেতে পারে না।’

এই সহিংসতা এক বড় ধরণের উত্তজনা হিসেবে চিহ্নিত হচ্ছে, যা মূলত একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরান ও তার মিত্রদের মধ্যে একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে।

এদিকে, লেবাননের ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের

আসন্ন হামলার সতর্কবার্তা জানিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলা হয়েছে।

ওই সতর্কবার্তায় বলা হয়েছে, “আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান।”

এতে আরো বলা হয়েছে, “কেউ যদি হেজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলছে।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের