ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৫, ২ মার্চ ২০২৬

Google News
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার,৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেয়া হবে। বরাবরের মতো সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়াও ঈদ যাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবার।

ঈদ এলেই শেকড়ের টানে ঘরমুখো হতে মরিয়া হয়ে ওঠেন রাজধানীবাসী। আর এই সময়টিতে বাস, লঞ্চের পাশাপাশি মানুষের অন্যতম ভরসার বাহন ট্রেন। নিরাপদ ও আরামদায়ক হওয়ায় প্রতিবছর অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে নানা প্রস্তুতিও নিয়ে থাকে রেলওয়ে।

তথ্য বলছে, উৎসবের সময় পূর্বাঞ্চলে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ৫৪টির বেশি আন্তঃনগর ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে। আর রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ নিয়ে পশ্চিমাঞ্চলে পরিচালনা করা হয় ৫৮টি আন্তঃনগর ট্রেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। রেলওয়ে সূত্র বলছে, প্রথম দিন পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট। বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ ১৪ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। এছাড়াও, ১৫ মার্চের ট্রেনের টিকিট মিলবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের আগাম টিকিট বিক্রি হবে আগামী ৯ মার্চ।

এছাড়াও, রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদের জামাত উপলক্ষে ওইদিন ভৈরব বাজার-কিশোরগঞ্জ রুটসহ মোট ৫ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, নতুন সরকারের যাত্রায় এবার সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা হবে। অনলাইন টিকিট প্রাপ্তিতে জটিলতা নিরসন ও সার্ভারে চাপ কমাতে এবার পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট বেলা ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের