অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সমকালকে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। চিকিৎসা শেষে এক-দুই দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

