ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৮, ১ মার্চ ২০২৬

Google News
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ইসলামী প্রজাতন্ত্র ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল শুরু হয়। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা চালিয়েছে এবং এ ঘটনায় দেশটির শীর্ষ ধর্মীয় ও সামরিক নেতারা নিহত হয়েছেন।

তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদ এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের সঙ্গে সংহতি জানাতে জামায়াতে ইসলামী আজ বিকেলে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। মিছিলে দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন বলেও তিনি উল্লেখ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের