ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনি এবং অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইরানের দায়িত্ব ও বৈধ অধিকার।
শোকবার্তায় তিনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান এই ঐতিহাসিক অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং যারা এর নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও প্রতিশোধ নেওয়াকে তার দায়িত্ব এবং বৈধ অধিকার হিসেবে বিবেচনা করে।’
এই মহান দায়িত্ব ও কর্তব্য পালনে ইরান সর্বশক্তি নিয়োগ করবে।
এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সূত্র: আল-জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

