হামলায় ৩০ জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

হামলায় ৩০ জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১ মার্চ ২০২৬

Google News
হামলায় ৩০ জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ মোট ৩০ জন উর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, দেশটির বিমান বাহিনী শনিবার তাদের দীর্ঘদিনের শত্রুর বিরুদ্ধে ‘হামলা শুরুর মাত্র আধ মিনিটের মধ্যে’ পরিচালিত অভিযানে ওই ৩০জন নিহত হয়েছে।

তাদের এন১২ ওয়েবসাইটের সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা বাহিনী জোর দিয়ে বলেছে, “আমরা কেবল শুরুতেই আছি এবং আমাদের এখনও কমপক্ষে কয়েক দিনের একটি অভিযান বাকি আছে।”

অন্যান্য ইসরায়েলি মিডিয়া যুদ্ধে ইসরায়েলি ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে বিস্তৃত পরিকল্পনা এবং কঠোর সহযোগিতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের সঠিকতা তুলে ধরেছে।

তবে, ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োভ লিমোর সতর্ক করে বলেছেন যে, শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে গ্যাপ বা মতপার্থক্য দেখা দিতে পারে।

“ইসরায়েলের এই যুদ্ধকে কয়েক দিন বা সপ্তাহ, সম্ভবত আরও দীর্ঘ সময় করার জন্য ধৈর্য এবং সব ধরনের প্রস্তুতি রয়েছে” বলেন তিনি।

“কিন্তু এটা স্পষ্ট নয় যে ট্রাম্পের ধৈর্য এবং মাথা ঠান্ডা রাখার ক্ষমতা একই স্তরের রয়েছে কিনা” বলেন মি. লিমোর।

দেশটির প্রবীন সাংবাদিক নাহুম বারনিয়া উল্লেখ করেছেন,“আমেরিকার জন্য এটা একটি পছন্দের যুদ্ধ কিন্তু ইসরায়েলের জন্য এটি একটি প্রয়োজনের যুদ্ধ।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকলেও তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জনমতের পরিবর্তনের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের