বরিশাল-ঢাকা মহাসড়কের শিকারপুরে সেতুর ঢালে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ১২ যাত্রী। গতকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার শিকার পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহন কোম্পানির একটি বাস দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিল। একই সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহন কোম্পানির অপর একটি বাস ওই এলাকা অতিক্রমকালে দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপরে আটকে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছে। একজন মৃত্যু অবস্থায় এসেছে তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

