পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, অনেক জায়গায় হয়েছে: অর্থমন্ত্রী

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, অনেক জায়গায় হয়েছে: অর্থমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, অনেক জায়গায় হয়েছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার, কর্মসূচি ও নীতিগত চিন্তা বাস্তবায়নের প্রয়োজনে বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকবে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিবেচনার তো কিছু নাই। একটি নতুন সরকার এসেছে, তাদের নিজস্ব প্রায়োরিটি আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, অনেক জায়গায় হয়েছে এবং এটি চলমান থাকবে। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া।”

মন্ত্রী বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, পছন্দ ও নীতিগত ভাবনা রয়েছে। এসব বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে। “নতুন সরকারের যে প্রোগ্রাম, প্রিফারেন্স ও চিন্তা-ভাবনা আছে—সব মিলিয়ে বাস্তবায়নের স্বার্থে যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন হবে,” যোগ করেন তিনি।

এর আগে সরকার আহসান এইচ মনসুর-কে সরিয়ে দিয়ে মো. মোস্তাকুর রহমান-কে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭, ১৯৭২)-এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্ট অর্ডার ১২৭ অব ১৯৭২)-এর ১(৫) ধারা অনুযায়ী পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দেড় বছরের মাথায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের