সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়ি বহরে হামলার অভিযোগ

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়ি বহরে হামলার অভিযোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়ি বহরে হামলার অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এই এলাকায়ই নির্বাচনের পরে একজন নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল।

হামলার সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক মি. মাসউদের সাথে থাকা কর্মীদের সাথে অপরপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয় একজন সংবাদিক।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এ বিষয়ে বিবিসি বাংলাকে বলেন, “সংঘর্ষের ঘটনার বিস্তারিত এখনো জানি না। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে”।

এদিকে, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন মি. মাসউদ।

তার গাড়িবহরে তিনবার হামলা চালানো হয়েছে এবং ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

বিবিসি বাংলাকে মি. মাসউদ বলেন, “উনি সব ডাকাত ধরে ধরে এনে হাতিয়াতে তাণ্ডব চালাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে। সরকার উনাদের, কে কী করতে পারবে? আমাকে এলাকায় ঢুকতে দেবে না”।

মি. মাসউদ দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। জাতীয় যুবশক্তির জেলা ও ইউনিয়নের আহ্বায়ক হামলায় আহত হয়েছেন বলে জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের