শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না—এ মর্মে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আদেশ অমান্য করে ভিন্ন কোনো পদ্ধতিতে ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এমপিওভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে তড়িঘড়ি করে যাচাই-বাছাই করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাত কলেজের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট নথিপত্র এখনো পর্যালোচনার সুযোগ হয়নি। এ বিষয়ে একটি কমিটি গঠন করে পর্যালোচনা করা হবে, এরপর বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের