ইরানের রাজধানী তেহরানে আকস্মিক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হঠাৎ করে ইরানে হামলা করে।
শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। হামলার সময় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজ দেশের নাগরিকদের একটি জাতীয় সতর্কতা বার্তা পাঠায়। তাদেরকে সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকার জন্য বলা হয়। একাধিক বাসিন্দার বরাতে জানা গেছে, ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ ওই সতর্ক বার্তায় জানায়, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা নিয়ে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।”
এদিকে অঞ্চলটি আগে থেকেই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার শর্ত মেনে না নিলে সামরিক হামলা চালানো হতে পারে।
তবে এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। হামলার সময় নিজ দেশের জনগণের উদ্দেশে জাতীয় সতর্কতা জারি করে আইডিএফ। মানুষজনকে নিকটস্থ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে বলা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

