আফগানিস্তানে পাকিস্তানের হামলার প্রশংসা করলেন ট্রাম্প

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আফগানিস্তানে পাকিস্তানের হামলার প্রশংসা করলেন ট্রাম্প

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আফগানিস্তানে পাকিস্তানের হামলার প্রশংসা করলেন ট্রাম্প

পাকিস্তানের বর্তমান সরকার ও সামরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি জানিয়েছেন, পাকিস্তানের সাথে তার সম্পর্ক অত্যন্ত চমৎকার।

হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাম্প উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ওপর তার অগাধ আস্থা রয়েছে।

পাকিস্তানের চলমান পরিস্থিতিতে তিনি কোনো হস্তক্ষেপ করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি হয়তো (হস্তক্ষেপ) করতাম, কিন্তু আপনারা তো জানেন যে পাকিস্তানের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, অত্যন্ত চমৎকার।

পাকিস্তানের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, আপনাদের একজন দুর্দান্ত প্রধানমন্ত্রী আছেন। সেখানে আপনাদের একজন দক্ষ জেনারেল (সেনাপ্রধান) রয়েছেন। আপনারা একজন মহান নেতা পেয়েছেন। আমি মনে করি, এই দুজনকে আমি ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করি। আমার মতে, পাকিস্তান বর্তমানে অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের হলেও ট্রাম্পের এই ইতিবাচক মন্তব্যকে বিশেষ গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের