ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান-এর সরকারি বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক প্রেসসচিব শফিকুল আলম-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিন্টো রোডের সরকারি বাসা ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে উঠবেন ফাওজুল কবির খান। দায়িত্ব পালন শেষে সরকারি বাসা ছাড়ার আগে সহকর্মী ও ঘনিষ্ঠদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতার-আড্ডায় মিলিত হন তিনি।

অনুষ্ঠানটি ছিল অনানুষ্ঠানিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজন করা এক বিদায়ী মিলনমেলা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের