কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নুরা গ্রেপ্তার

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নুরা গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নুরা গ্রেপ্তার

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি নূরাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

একই সময় ময়মনসিংহের গৌরিপুর থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ। এ ঘটনায় এ নিয়ে মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

প্রসঙ্গত, অভিযুক্ত নূরাকে গ্রেপ্তারের জন্য গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাত ৩টায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগে গ্রেপ্তার হলো নূরা।

পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি সংঘবদ্ধভাবে কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে বিচার চাওয়ায় গত বুধবার রাতে নুরার নেতৃত্বে ৫-৬ জন মেয়েটিকে তার বাবার কাছ থেকে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায়। পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় নুরাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা ফাহিমা বেগম।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের