বলিভিয়ায় জাতীয় মুদ্রা ভর্তি কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বলিভিয়ায় জাতীয় মুদ্রা ভর্তি কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বলিভিয়ায় জাতীয় মুদ্রা ভর্তি কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রা পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মহাসড়কে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্যালিনাসের বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে এই নিহতদের মধ্যে কত জন বিমানযাত্রী ছিলেন এবং কয় জন ক্ষতিগ্রস্ত গাড়িগুলেতে ছিলেন—তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের