ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের বারে হামলা

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের বারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ২ মার্চ ২০২৬

Google News
ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের বারে হামলা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে একটি বারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যা বর্তমানে সন্ত্রাসবাদ হিসেবে তদন্ত করছে এফবিআই।

বার্তা সংস্থা এপির বরাতে জানা গেছে, রোববার ভোরে শহরের সিক্সথ স্ট্রিট এলাকায় একটি বারের সামনে এই হামলায় অন্তত দুজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিসের তথ্যমতে, ৫৩ বছর বয়সী হামলাকারী নিদিয়াগা দিয়াগনে একটি এসইউভি গাড়িতে করে বারটির সামনে কয়েকবার টহল দেওয়ার পর জানালা দিয়ে গুলি ছোড়ে। পরবর্তীতে সে গাড়ি থামিয়ে রাইফেল নিয়ে সাধারণ মানুষের ওপর চড়াও হলে পুলিশের গুলিতে নিহত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার সময় নিদিয়াগার পরনে ইরানের পতাকার নকশা এবং ধর্মীয় স্লোগান সংবলিত পোশাক ছিল। গুরুতর আহতদের মধ্যে তিনজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

উল্লেখ্য, এই হামলার ঠিক একদিন আগে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। সেই রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই এই হামলার পেছনে কোনো সুসংগঠিত সন্ত্রাসবাদী উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

সূত্র- ওয়াশিংটন পোস্ট

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের