বলিভিয়ার এল আল্টো শহরে সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে চীন। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
শুক্রবার রাতে বলিভিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ সামরিক বিমান এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলা ফ্লোর্স শনিবার জানান, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে চার শিশুও রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

