ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টাকালে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আরও ছয়টি উন্নত ড্রোন ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত ২৮ ফেব্রুয়ারি সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান সর্বমোট ৩৫টি শত্রু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আজ তেহরানে অবস্থিত খাতামুল আম্বিয়া (আ.) ঘাঁটিসহ ইস্ফাহান, কাসর শিরিন, তাব্রিজ ও খুজেস্তানের প্রতিরক্ষা ইউনিটগুলো অত্যন্ত সফলতার সাথে এই অভিযান পরিচালনা করে।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে অত্যন্ত নিখুঁতভাবে এই ড্রোনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ধ্বংস হওয়া ড্রোনগুলোর মধ্যে আমেরিকা ও ইসরায়েলের তৈরি অত্যাধুনিক আর্কিও ১৯, হেরন, হার্মেস এবং অরবিটারসহ বিভিন্ন মডেল রয়েছে। বিমানবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের এই তৎপরতা সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই শত্রু পক্ষের ড্রোন হামলার হুমকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

