মার্চ মাসে বাড়বে তাপমাত্রা, কালবৈশাখী ঝড়ের আভাস: আবহাওয়া অফিস

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

মার্চ মাসে বাড়বে তাপমাত্রা, কালবৈশাখী ঝড়ের আভাস: আবহাওয়া অফিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৭, ২ মার্চ ২০২৬

Google News
মার্চ মাসে বাড়বে তাপমাত্রা, কালবৈশাখী ঝড়ের আভাস: আবহাওয়া অফিস

চলতি মার্চ মাসে বাংলাদেশে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই মাসে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী পূর্বাভাসে জানিয়েছে, মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এছাড়াও, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোন পূর্বাভাস নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মার্চ মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

ফলে, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। মার্চ মাসে ২ থেকে ৩ দিন বজ্রপাতে শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আরও ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। নদ-নদীর পানি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করেছে যে, তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য এবং কৃষি খাতে কিছুটা প্রভাব পড়তে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের