রাজধানী ঢাকায় দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে। একইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আজ সকালে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একইসঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২৫ মিনিটে।
রেডিওটুডে নিউজ/আনাম

