আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: একজন বন্ধুর সঙ্গে আজ আপনার ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আপনি আজ সুখবর পেতে পারেন। প্রেমের জীবনে সতর্ক থাকুন। আজ কিছুটা সময় বের করে নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বৃষ রাশি: আপনার ব্যক্তিত্বকে উন্নত করার জন্য অবশ্যই চেষ্টা করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সহায়তায় সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মিথুন রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। যাঁদের কাছে থাকলে আপনার সময় এবং অর্থ নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় আপনার চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসবে। আপনি আজ অবসর সময়ে আপনার একটি পছন্দের কাজ করতে চাইলেও সেই সময়ে বাড়িতে কেউ আসার কারণে তা সম্ভব হবে না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। উচ্চ রক্তচাপে রোগীদের সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। একটি নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও পিকনিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে গিয়ে আপনি কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হতে পারেন. আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। অর্থ রোজগারের জন্য নতুন সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। আপনার কাছে থাকা অবসর সময়টি ভালোভাবে ব্যবহার করুন। বাবা-মায়ের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: আপনি আজ কোনও শারীরিক যন্ত্রণার সম্মুখীন হতে পারেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই বিশ্রাম গ্রহণ করুন। দিনের শুরুতেই আপনি আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার মন প্রভাবিত হবে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আপনার কাছে আসা সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। দূরে কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি আজ বাড়ির কিছু কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়তে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে আপনার আজ দেখা করতে যাওয়ার পরিকল্পনা থাকলেও একটি গুরুত্বপূর্ণ কাজ চলে আসায় তা সম্ভব হবে না। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ পেশাগত ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন। আপনি আজ অবসর সময়ে একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃশ্চিক রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ পেশাগত বিষয়ে একজন বন্ধুর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। কোনও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনি আজ কোথাও পিকনিকে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শরীরচর্চার বিষয়ে মনোযোগ দিন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের নিকট আত্মীয়ের সহায়তায় ব্যবসায়িক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যার ফলে তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে সঠিকভাবে সেটিকে করুন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অত্যধিক খরচের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
মকর রাশি: আপনি আজ একটি কাজে অর্ধাঙ্গিনীর কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনি আজ শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আপনি আজ বাড়িতে একটি মেরামতির কাজে অথবা সামাজিক জমায়েতে ব্যস্ত থাকতে পারেন। কিছু নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও সফরের মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কুম্ভ রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট বিষয় বজায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের একজন পুরনো বন্ধুর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের জন্য আপনি আজ একটি সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। সন্তানদের সঙ্গে যুক্ত সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মীন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। ভালোবাসার মানুষের অনুভূতিতে বোঝার চেষ্টা। একটি নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

