যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, ইরান উপসাগরীয় দেশগুলো এবং অন্য যেসব দেশের ওপর হামলা করেছে, সেসব দেশ ইরানের ওপর হামলায় জড়িত ছিল না।
তিনি সাইপ্রাসে আরএএফ আক্রোটিরিতে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার বিষয়ে কথা বলেছেন বিবিসির সাথে।
"এটি ইরানি শাসন ব্যবস্থার অযাচিত ও বেপরোয়া কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ" বলেছেন তিনি।
একইসাথে যুক্তরাজ্য ইরানে হামলায় জড়িত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, যদিও ব্রিটিশ বিমানগুলো ইরানের ওপর হামলা করেনি, তবে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গত রাতে বলেছেন, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্রের স্থাপনাগুলোতে ‘প্রতিরক্ষামূলক’ হামলা করার অনুমতি দেবে।
মিজ কুপারকে প্রশ্ন করা হয়, আক্রোতিরি ঘাঁটিতে হামলা কোথা থেকে বা কারা করেছে?
তিনি জানান, তার কাছে সম্পূর্ণ তথ্য নেই, তবে মন্ত্রণালয় যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

