চায়না আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ৫০০-এর বেশি প্রতিষ্ঠান

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

চায়না আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ৫০০-এর বেশি প্রতিষ্ঠান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৫, ২ মার্চ ২০২৬

আপডেট: ২৩:৩০, ২ মার্চ ২০২৬

Google News
চায়না আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ৫০০-এর বেশি প্রতিষ্ঠান

চীনের রাজধানী বেইজিংয়ে ২২ থেকে ২৬ জুন অনুষ্ঠিতব্য চতুর্থ চায়না আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোতে এরইমধ্যেই ৫০০-এর বেশি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে।  শনিবার এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য উন্নয়ন সংস্থার(সিসিপিআইটি) মুখপাত্র ওয়াং ওয়েনশুয়াই। 

মুখপাত্র জানান, বিদেশি অংশগ্রহণ বাড়াতে সিসিপিআইটি এখন পর্যন্ত চীনের বাইরে ১৮টি রোডশো আয়োজন করা হয়েছে।  

এর আগে তৃতীয় এক্সপোতে বিদেশি প্রদর্শনকারীদের অনুপাত ছিল ৩৫ শতাংশ, যেখানে ৪০ জনেরও বেশি ফর্চুন ৫০০ কোম্পানি প্রধান এবং ১৭২টি বিদেশি প্রতিনিধি দল চীনে অংশগ্রহণ করেছিলেন।

এক্সপোতে আধুনিক উৎপাদন, পরিচ্ছন্ন জ্বালানি, বুদ্ধিমান যানবাহন, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যকর জীবনধারা, সবুজ কৃষি এবং সাপ্লাই চেইন সেবাসহ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশেষ জোন থাকবে, যেখানে ডেটা, কম্পিউটিং শক্তি ও অ্যাপ্লিকেশন প্রদর্শন করা হবে।

চায়না আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো হলো বিশ্বের প্রথম জাতীয়-স্তরের এক্সপো, যা সরবরাহ চেইনকে কেন্দ্র করে আয়োজন করা হয়। প্রথম এক্সপো অনুষ্ঠিত হয় ২০২৩ সালে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের