প্রতিরক্ষা উপদেষ্টার সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার’ কার্যালয় পরিদর্শন

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

প্রতিরক্ষা উপদেষ্টার সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার’ কার্যালয় পরিদর্শন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৭, ৬ মার্চ ২০২৬

আপডেট: ০৭:২৮, ৬ মার্চ ২০২৬

Google News
প্রতিরক্ষা উপদেষ্টার সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার’ কার্যালয় পরিদর্শন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম আজ ঢাকা সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এ সময় উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) মো. জাহিদুল ইসলাম রনি। 

জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম দাপ্তরিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিদ্যমান নিয়ম-নীতি এবং নির্ধারিত অফিস সময় কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করার নির্দেশনা দেন। এছাড়া, নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখা, পরীক্ষা পরিচালনায় ব্যয় সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কার্যকর উপস্থিতি ব্যবস্থাপনার জন্য ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

প্রসঙ্গত, আকস্মিক এই পরিদর্শন সত্ত্বেও ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’-এর সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সন্তোষজনক হিসেবে প্রতীয়মান হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের