২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫০, ৪ মার্চ ২০২৬

Google News
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা এখন প্রতিটি ভোটকেন্দ্রের আলাদা ফলাফল যাচাই করতে পারবেন।

ইসি সচিবালয় জানিয়েছে, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল করা হয়। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন।

এছাড়া বগুড়া-৬ আসনেও ৯ এপ্রিল ভোট হবে। বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের