জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়।
আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের লিফটের-১৫-তে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল ৪টার দিকে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেন।
পোস্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, একদল ব্যক্তি বেনামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সজীব ভুঁইয়ার প্রার্থিতা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এসব অভিযোগকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়ে এর পরিপ্রেক্ষিতে তিনি ব্যাংক হিসাবের বিবরণী জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

