লেবাননে আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।ইসরায়েল জানিয়েছে, তারা ইরান সমর্থিত গোষ্ঠী হেজবুল্লাহর সাথে সম্পর্কিত স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
বুধবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী আবারও রাজধানী বৈরুতের দক্ষিণ অংশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্ক করে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

