আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আদর্শ নারীদের সম্মাননা দিল চীন

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আদর্শ নারীদের সম্মাননা দিল চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৪, ৪ মার্চ ২০২৬

Google News
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আদর্শ নারীদের সম্মাননা দিল চীন

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বেইজিংয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সফল ও আদর্শ নারীদের বিশেষ সম্মাননা জানিয়েছে চীন। সোমবার নিখিল চীন নারী সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০৭ জন নারী এবং ৪০০টি নারী দলকে তাদের অসাধারণ কাজের স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নারীদের নেতৃত্বে পরিচালিত ৬০০টি কর্মস্থলকেও সম্মাননা দেওয়া হয়েছে।

চীনের স্টেট কাউন্সিলর এবং ফেডারেশনের সভাপতি শেন ইছিন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি দেশের সকল স্তরের নারীদের আগামী দিনের উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীনের যে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, তা সফল করতে নারীদের ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শেন ইছিন আরও বলেন যে, চীনের নারীদের শুধু দেশের উন্নয়নেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশ্বজুড়ে নারী উন্নয়ন ও সভ্যতার অগ্রগতিতে চীনা নারীদের জ্ঞান ও প্রজ্ঞা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের