এবার আল-আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

এবার আল-আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫০, ৬ মার্চ ২০২৬

Google News
এবার আল-আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পবিত্র জেরুজালেম শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে দখলদার ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই ওই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে।

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম বিবৃতির মাধ্যমে বলেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার।

তিনি আরও বলেন, এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের