সুপারকন্ডাক্টিভিটি সংক্রান্ত উদ্ভাবনে সর্বোচ্চ সম্মাননা পেলেন চীনা বিজ্ঞানী

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সুপারকন্ডাক্টিভিটি সংক্রান্ত উদ্ভাবনে সর্বোচ্চ সম্মাননা পেলেন চীনা বিজ্ঞানী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০০, ৬ মার্চ ২০২৬

আপডেট: ১৪:০১, ৬ মার্চ ২০২৬

Google News
সুপারকন্ডাক্টিভিটি সংক্রান্ত উদ্ভাবনে সর্বোচ্চ সম্মাননা পেলেন চীনা বিজ্ঞানী

বিজ্ঞানের সুপারকন্ডাক্টিভিটি শাখায় সর্বোচ্চ সম্মাননা ‘বার্ন্ড থিওডর ম্যাথিয়াস পুরস্কার’-এ ভূষিত হয়েছেন চীনা বিজ্ঞানী চিন ছাংছিং। উচ্চচাপ সংশ্লেষণ ও সনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে একাধিক নতুন সুপারকন্ডাক্টর আবিষ্কারের জন্য এ সম্মাননা পান তিনি। 

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত পুরস্কারটি দেওয়া হয় প্রতি তিন বছর পরপর। জার্মান বংশোদ্ভূত পদার্থবিদ বার্ন্ড থিওডর ম্যাথিয়াসের নামে এ পুরস্কার সুপারকন্ডাক্টিভিটির উপাদানভিত্তিক উদ্ভাবনী অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়।

চীনা বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব ফিজিক্সের বিজ্ঞানী চিন ছাংছিং বলেন, ‘এই অর্জন দলগত বছরের পর বছর নিবেদিত গবেষণার ফল।’

দীর্ঘদিন উচ্চচাপের চরম পরিবেশে নতুন উপাদান উন্নয়ন ও সুপারকন্ডাক্টিভিটি গবেষণায় নিয়োজিত চীনা গবেষকের নেতৃত্বে থাকা দলটি আন্তর্জাতিক মানের একাধিক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সুপারহাইড্রাইড উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টর আবিষ্কার উল্লেখযোগ্য, যা সুপারকন্ডাক্টিং ট্রানজিশন তাপমাত্রা মাইনাস ৬৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে উন্নীত করেছে।

এ ছাড়া উচ্চ-তাপমাত্রার কপার অক্সাইড সুপারকন্ডাক্টর নিয়ে গবেষণায় বিদ্যুৎ সঞ্চালনে শক্তি ক্ষয় কমানো ও শক্তি দক্ষতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে চীনা বিজ্ঞানীদের আবিষ্কৃত আয়রন-ভিত্তিক সুপারকন্ডাক্টর পরিবারের অন্যতম সদস্য লাইফ-এস সুপারকন্ডাক্টিং প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

চিন ছাংছিংয়ের গবেষণা আন্তর্জাতিক মহলে উচ্চ প্রশংসা পেয়েছে। তার একাধিক গবেষণা প্রবন্ধ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সাময়িকী ‘নেচার’ ও ‘নেচার ফিজিক্স’-এ প্রকাশিত হয়েছে।

এর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো এই পুরস্কার লাভ করেন দুই চীনা বিজ্ঞানী—চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছেন সিয়ানহুই এবং চীনা বিজ্ঞান একাডেমির পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের একাডেমিশিয়ান চাও ছোংসিয়ান। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের