গ্রেটার বে এরিয়ার সমন্বিত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

গ্রেটার বে এরিয়ার সমন্বিত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০১, ৪ মার্চ ২০২৬

Google News
গ্রেটার বে এরিয়ার সমন্বিত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি

চীন ২০২৫ সালে গ্রেটার বে এরিয়ায় (জিবিএ) সমন্বিত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) ১৪তম জাতীয় কমিটির চতুর্থ অধিবেশনের মুখপাত্র লিউ চিয়েই।

অধিবেশন শুরুর একদিন আগে বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিউ বলেন, গ্রেটার বে এরিয়ায় হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং কুয়াংতোং প্রদেশের ৯টি শহর—কুয়াংচৌ, শেনচেন, চুহাই, ফোশান, হুইচৌ, তোংকুয়ান, চোংশান, চিয়াংমেন ও চাওছিং—সমন্বিত উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।

লিউ জানান, প্রথমবারের মতো কুয়াংতোং, হংকং ও ম্যাকাও যৌথভাবে ১৫তম জাতীয় ক্রীড়া আসরের আয়োজন করছে। তিন অঞ্চল একই বিষয়, নীতি ও নিয়ম সমন্বয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শক্তি ও ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।

বয়স্কদের স্বাস্থ্যসেবা ভাউচার পাইলট কর্মসূচি জিবিএর নয়টি মূল ভূখণ্ড শহরে চালু রয়েছে। 

লিউ বলেন, বর্তমান জিবিএতে সড়ক যোগাযোগ তিন অঞ্চলকে সংযুক্ত করেছে, শহরগুলোর মধ্যে সমন্বয় জোরদার হয়েছে এবং একটি বিশ্বমানের উপসাগরীয় অঞ্চল ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ শহরগুচ্ছ দ্রুত গড়ে উঠছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের