চিকিৎসা শেষে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৩, ৪ মার্চ ২০২৬

Google News
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৪ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানের নিজ বাসায় ফেরেন তিনি।

মন্ত্রীর একান্ত সহকারী শাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি আরো জানান, বাসায় ফিরলেও জরুরি দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মন্ত্রী। প্রয়োজনীয় ফাইল পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ বাসা থেকেই করছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালেও তিনি সীমিত পরিসরে দাপ্তরিক কাজ করেছেন।

এর আগে গত ১ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের