ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই এমন নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহারে আসতে পারে, যা এখনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
তিনি জানান, ‘অপারেশন ট্রু প্রমিস–৪’–এর আওতায় এখন পর্যন্ত যে হামলার ঢেউ চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ মাত্র।
নাইনি বলেন, ‘ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনো বড় পরিসরে মোতায়েন করা হয়নি। শত্রুকে সামনে প্রতিটি নতুন অভিযানে বেদনাদায়ক আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।’
এদিকে ঘোষণাটির সময়ই ইসরায়েলের তেল আবিবে খাইবার মিসাইল হামলা চালানো হয়, যা লক্ষ্যভেদে উচ্চমাত্রার নিখুঁততা প্রদর্শন করেছে বলে দাবি করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

