বর্জ্য থেকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে শেনচেনে

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বর্জ্য থেকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে শেনচেনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৮, ৬ মার্চ ২০২৬

Google News
বর্জ্য থেকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে শেনচেনে

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে একটি আধুনিক বর্জ্য-দহন বিদ্যুৎকেন্দ্র এখন আবর্জনাকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রীতে রূপান্তর করছে। সবুজ উন্নয়ন কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

লোংকাং এনার্জি ইকো-পার্কে প্রতিদিন প্রক্রিয়াজাত হচ্ছে ৫ হাজার টন গৃহস্থালি বর্জ্য। এটি বিশ্বের বৃহত্তম একক-সাইট পৌর বর্জ্য দহন স্থাপনাগুলোর একটি। প্রতিদিন ছয় শতাধিক ট্রাক এখানে বর্জ্য নিয়ে আসে। যা প্রক্রিয়াজাত হয়ে বিদ্যুৎ ও পরিবেশবান্ধব ইটে পরিণত হচ্ছে।

শেনচেন এনার্জি এনভায়রনমেন্ট প্রটেকশন ইস্ট কোম্পানির জ্যেষ্ঠ প্রকৌশলী চিয়াও চিয়ানওয়ে জানান, এই প্রকল্পের দহন চুল্লির তাপমাত্রা ৮৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এতে বর্জ্যের ক্ষতিকর উপাদান ধ্বংস হয়। চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত সাত-ধাপের গ্যাস পরিশোধন ব্যবস্থার মাধ্যমে নির্গত গ্যাস ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ডের চেয়েও পরিচ্ছন্ন বলে জানান তিনি। 

চিয়াও জানান, এখানে প্রতিদিন ৫ হাজার টন বর্জ্য দহন করে প্রায় ৩০ লাখ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা হয়। দহন-পরবর্তী ছাই শুকিয়ে, গুঁড়ো করে ও ধুয়ে তৈরি করা হচ্ছে পরিবেশবান্ধব বালি। সিমেন্টের সঙ্গে মিশিয়ে সেটা থেকেই আবার তৈরি হচ্ছে পরিবেশবান্ধব নির্মাণ ব্লক।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের