বন্য উদ্ভিদ সংরক্ষণে জোর দিচ্ছে চীন

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২১ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বন্য উদ্ভিদ সংরক্ষণে জোর দিচ্ছে চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৭, ৫ মার্চ ২০২৬

Google News
বন্য উদ্ভিদ সংরক্ষণে জোর দিচ্ছে চীন

বন্য উদ্ভিদ সংরক্ষণে প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদার করেছে চীন। দেশটি সাতটি জাতীয় বন ও তৃণভূমি জার্মপ্লাজম রিসোর্স ব্যাংক প্রতিষ্ঠা করেছে, যেখানে ২৮ হাজারের বেশি প্রজাতির বন্য উদ্ভিদ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে।

মঙ্গলবার বেইজিংয়ে ১৩তম বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় বন ও চারণভূমি প্রশাসনের উপপরিচালক ইয়ান চেন। এ বছরের প্রতিপাদ্য ছিল—ওষুধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকা সংরক্ষণ।

ইয়ান বলেন, বন্য উদ্ভিদের প্রাকৃতিক আবাসের বাইরে সংরক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলতে দুটি জাতীয় উদ্ভিদ উদ্যান ও তিনটি প্রধান গবেষণাগার স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে ৩০০টির বেশি প্রজাতিকে সফলভাবে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, জাতীয় উদ্যানকেন্দ্রিক স্বাভাবিক আবাসে সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার কাজও এগোচ্ছে। এ জন্য পাঁচ শতাধিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা করা হয়েছে। এতে চীনের ৮০ শতাংশ জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বন্য উদ্ভিদ প্রজাতি সুরক্ষার আওতায় এসেছে।

লিকোরিস রুট ও জুনিপারের মতো প্রজাতি চীনের সাংস্কৃতিক স্মৃতি ও বৈজ্ঞানিক ঐতিহ্যের অংশ বলে উল্লেখ করেন ইয়ান।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের