ইরানের ভয়াবহ হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানের ভয়াবহ হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫১, ৩ মার্চ ২০২৬

Google News
ইরানের ভয়াবহ হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চাচ্ছে ইরান। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

আর এই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। 

এতে সামান্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ হামলার পরই রোনালদো তার গার্লফ্রেন্ড জর্জিনা ও পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে সৌদি আরব ছেড়ে চলে যান।  
 
এদিকে এএফসি জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো আপাতত হচ্ছে না। একই সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি পরে ঘোষণা করা হবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচ রয়েছে। সেটিও অনিশ্চয়তায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের