শুক্রবার,

২৩ অক্টোবর ২০২৬,

৮ কার্তিক ১৪৩৩

শুক্রবার,

২৩ অক্টোবর ২০২৬,

৮ কার্তিক ১৪৩৩

Radio Today News

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ১ মার্চ ২০২৬

Google News
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

মার্কিন-ইসরায়েলের যৌথ বিমান হামলায় এবার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

একই খবর দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। গণমাধ্যমটি জানিয়েছে, ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী ইসরায়েলি-মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানের উত্তর-পূর্বে অবস্থিত নার্নাকে আহমেদিনেজাদের বাসভবনে এই হামলায় তিনি এবং বেশ কয়েকজন দেহরক্ষী নিহত হন।

রাষ্ট্রপতি হওয়ার আগে আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের