ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম। তাঁর মৃত্যুর খবর প্রকাশের পর রাজধানী তেহরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে বলে জানিয়েছে আল জাজিরা।
খামেনিকে হত্যার দাবি আগে থেকেই করে আসছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও তাঁর নিহত হওয়ার কথা উল্লেখ করেন। তবে ইরানের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল। সোমবার ভোরে ইরান নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই।
এ ঘোষণার পর তেহরানের বিভিন্ন সড়কে হাজারো মানুষ জড়ো হতে শুরু করেন। খামেনিকে ঘিরে দেশজুড়ে শোক কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এদিকে চলমান উত্তেজনার মধ্যেও ইসরাইলি হামলা থেমে নেই। কয়েক ঘণ্টা আগেও রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে পরিস্থিতির মধ্যেও নির্ধারিত শোক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

