ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১০৮

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১০৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১১, ১ মার্চ ২০২৬

Google News
ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১০৮

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ইরানের মিজান নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, শনিবার ইরান-এর হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। মিনাবের প্রসিকিউশন দপ্তর নিশ্চিত করেছে, হামলায় নিহতের সংখ্যা ১০৮ জনে পৌঁছেছে। হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার পর মিনাব শহরের গভর্নর রোববার একদিনের শোক ঘোষণা করেছেন। হামলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের