ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করলো সরকারি বার্তা সংস্থা

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করলো সরকারি বার্তা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ১ মার্চ ২০২৬

আপডেট: ১০:৩৮, ১ মার্চ ২০২৬

Google News
ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করলো সরকারি বার্তা সংস্থা

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানিরর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে বার দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় তার পূবসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন।

কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

ইরান-ইরাক যুদ্ধের সময়, তিনি আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন এবং যুদ্ধের পরে, তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

মি. শামখানিও ওই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন।

পাকপুর ও শামখানি- দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের