উত্তর ইরাকের ইরবিল শহরে মার্কিন সেনা উপস্থিতিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। বিমান বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ড্রোনটি যেখানে আঘাত হানে, সেখান থেকে বড় ধরনের ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।
শনিবার আল জাজিরার এক সংবাদদাতা জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়ার অংশ হিসেবে উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত এরবিল বিমানবন্দরকে দু’বার হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলাগুলো প্রতিহত করেছে।
আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সেনারা এখনও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থান করছে বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

