খামেনির মৃত্যুতে ইরানে একদিকে শোক, অন্যদিকে আনন্দ করছে মানুষ

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

খামেনির মৃত্যুতে ইরানে একদিকে শোক, অন্যদিকে আনন্দ করছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ১ মার্চ ২০২৬

Google News
খামেনির মৃত্যুতে ইরানে একদিকে শোক, অন্যদিকে আনন্দ করছে মানুষ

ইরানের কিছু মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর উদযাপন করছে।

বিবিসি পার্সিয়ান সার্ভিস গত রাতে কয়েকটি শহরে এমন উদযাপনের ভিডিও যাচাই বাছাই করে দেখেছে।

অন্যদিকে, রোববার সকালে রাস্তায় সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করতেও দেখা গেছে বলে পার্সিয়ান সার্ভিস খবর প্রকাশ করেছে।

যদিও দেশটিতে এখনো খুব সকাল এবং দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

মধ্য ইরানের ইশফাহান থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে লোকজন আনন্দ করছে ও গাড়ির হর্ণ বাজিয়ে উল্লাস করছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, আতশবাজির আলোয় রাতের আকাশ আলোকিত এবং মানুষজন এক জায়গায় আগুনের চারপাশে জড়ো হয়েছে।

নিহত বিক্ষোভকারীদের কারো কারো পরিবারও রাস্তায় এবং নিজেদের বাড়িতে এ খবর উদযাপন করেছে।

তেহরানের কাছে কাজারেও লোকজন উল্লাস করছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অন্যদিকে, রাজধানী তেহরানের রাস্তায় খামেনির ছবি নিয়ে শোক প্রকাশ করতে দেখা যাচ্ছে লোকজনকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের