ইরানে নতুন ৩০ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

রোববার,

০১ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানে নতুন ৩০ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ১ মার্চ ২০২৬

Google News
ইরানে নতুন ৩০ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানে নতুন করে ৩০টিরও বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রবিবার (১ মার্চ) সকালের পশ্চিম ও মধ্য ইরানে এ হামলা চালানো হয় বলে জানা যায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে।

এক সামরিক বিবৃতিতে ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, ‘সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশে কয়েক ডজন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এ ছাড়া কিছুক্ষণ আগে পশ্চিম ও মধ্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছে।’

এ ছাড়া ইসরায়েল আরো জানিয়েছে, ইরানে বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা, সামরিক সদর দপ্তর এবং অন্যান্য ‘সরকারি স্থাপনায়’ হামলা অব্যাহত থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের