ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ‘খবর সত্য’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা মনে করি এটি একটি সঠিক খবর।’ আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খামেনির হত্যাকাণ্ডের খবরে ট্রাম্প এখনও পর্যন্ত তার সবচেয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, যা রয়টার্স এবং ইসরায়েলি মিডিয়া অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে।
খামেনি নিহত হওয়ার খবরের বিষয়ে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, ‘আমরা মনে করি এটি একটি সঠিক খবর।’
তিনি আরও বলেন, ইরানের সিনিয়র নেতৃত্বের ‘অধিকাংশ চলে গেছে। যারা সব সিদ্ধান্ত নিতেন, তাদের বেশিরভাগই চলে গেছে।’
রেডিওটুডে নিউজ/আনাম

