ইরানে অভিযানে কতজন মার্কিন সেনা নিহত হলো জানালো সেন্টকম

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানে অভিযানে কতজন মার্কিন সেনা নিহত হলো জানালো সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ১ মার্চ ২০২৬

Google News
ইরানে অভিযানে কতজন মার্কিন সেনা নিহত হলো জানালো সেন্টকম

ইরান অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেইসঙ্গে, আরও পাঁচজন 'গুরুতর আহত' হয়েছেন বলেও জানানো হয়েছে।

শনিবার ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার পর এই প্রথম নিজেদের সেনা হতাহতের খবর জানাল যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে সেন্টকম জানায়, নিহত তিন সেনা ‘কিলড ইন অ্যাকশন’ (কেআইএ) বা সরাসরি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া এই অভিযানে আরও পাঁচ মার্কিন সেনা সদস্য ‘গুরুতর আহত’ হয়েছেন। সামরিক নিয়ম অনুযায়ী, নিহতদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, আরও কয়েকজন আঘাতে সামান্য আহত হয়েছেন। তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে।

চলমান পরিস্থিতির নিয়মিত পরিবর্তন হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের বীর সেনাদের জীবন উৎসর্গ হতে পারে এবং আমাদের হতাহতের ঘটনা ঘটতে পারে। যুদ্ধে প্রায়ই এমনটি হয়ে থাকে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের