পাল্টা হামলার অংশ হিসেবে ইরান সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৌদি আরবের মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।
সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত তেলসমৃদ্ধ শহর দাহরানে ড্রোন হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। শহরটি সৌদি আরবের তেল শিল্পের প্রধান কেন্দ্র।
সেখানে মার্কিন দূতাবাসের একটি কার্যালয় রয়েছে। সেখানে হামলার আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা থেকে কনস্যুলেটের কার্যক্রমও আপাতত বন্ধ রাখা হয়েছে।
এর আগে, মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর দূতাবাসটির কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

