হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলবে না

রোববার,

০৮ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

রোববার,

০৮ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলবে না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ৮ মার্চ ২০২৬

Google News
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলবে না

চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ওই মুখপাত্রের এমন বক্তব্য প্রচার করেছে।

নাম প্রকাশ না করা ইরানের ওই মুখপাত্র বলেন, আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে এর নিরাপত্তার দায়ভার সংশ্লিষ্ট জাহাজকে নিতে হবে। জায়নবাদী সত্তা (ইসরায়েল) ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ হরমুজ প্রণালি পার হতে গেলে সেটাকে নিশানা করা হবে ঘোষণা দিয়েছেন তিনি।

আলজাজিরার তথ্য অনুযায়ী, জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দীর্ঘ। 

বিশ্বের মোট জ্বালানির এক-ষষ্ঠাংশ এবং এলএনজির এক-তৃতীয়াংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়ে থাকে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ আগ্রাসন এবং তেহরানের পাল্টা জবাবের কারণে বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে কার্যত বন্ধ রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের