এডেন উপসাগরে চীনের ৪৮তম নৌ-বহরের মহড়া

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

Radio Today News

এডেন উপসাগরে চীনের ৪৮তম নৌ-বহরের মহড়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩০, ১৭ মার্চ ২০২৬

Google News
এডেন উপসাগরে চীনের ৪৮তম নৌ-বহরের মহড়া

এডেন উপসাগরে মিশনের কার্যকারিতা আরও জোরদার করতে সম্প্রতি বহুমুখী সামরিক মহড়া চালিয়েছে চীনের ৪৮তম নেভাল এসকর্ট টাস্ক ফোর্স। সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা ছিল মহড়ার মূল লক্ষ্য।

মহড়া প্রসঙ্গে গাইডেড-মিসাইল ফ্রিগেট ‘তাছিংয়ের’ ক্রু সদস্য সোং সুচিয়ান বলেন, ‘আমরা পুরোপুরি বাস্তব যুদ্ধের পরিস্থিতির ওপর ভিত্তি করে মহড়া চালিয়েছি। মিশনের আওতাভুক্ত এলাকার বিশেষ বৈশিষ্ট্য এবং সম্ভাব্য হুমকি মাথায় রেখে জাহাজের দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা, নমনীয় অবস্থান গ্রহণ এবং লক্ষ্যভেদে কামানের কার্যকারিতা যাচাই করা হয়েছে।’

চীনের নৌবাহিনী দীর্ঘসময় ধরে আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা প্রদানে ভূমিকা রেখে আসছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের