১৫ মিনিট বিরতি, ২ ঘণ্টা ব্যায়াম চালু চীনের স্কুলে

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

Radio Today News

১৫ মিনিট বিরতি, ২ ঘণ্টা ব্যায়াম চালু চীনের স্কুলে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৭, ১৬ মার্চ ২০২৬

Google News
১৫ মিনিট বিরতি, ২ ঘণ্টা ব্যায়াম চালু চীনের স্কুলে

চীনের সব প্রাদেশিক অঞ্চলে প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য প্রতি ক্লাসের মাঝে ১৫ মিনিট বিরতি এবং প্রতিদিন অন্তত দুই ঘণ্টা শারীরিক কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী হুয়াই চিনপেং।

শনিবার চলমান জাতীয় আইনসভা অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে পরিচালিত পর্যবেক্ষণে দেখা গেছে, চীনা শিক্ষার্থীদের মধ্যে ভালো শারীরিক স্বাস্থ্যের হার ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মায়োপিয়া বা দৃষ্টিক্ষীণতার হারও টানা চার বছর ধরে কমছে।

শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা আরও উন্নত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে 

রয়েছে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় শারীরিক শিক্ষা (পিই) ক্লাস চালু করা এবং বাস্কেটবল, ফুটবল ও ভলিবল খেলায় আন্তস্কুল প্রতিযোগিতা বাড়ানো।


 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের