জাপান ও কানাডা থেকে আমদানি করা হ্যালোজেনেটেড বিউটাইল রাবার পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, তদন্তে দেখা গেছে জাপান ও কানাডা থেকে এই পণ্য কম দামে বিক্রি করা হয়েছে, যার ফলে চীনের দেশীয় শিল্প ক্ষতির মুখে পড়েছে। এ কারণে আমদানির ওপর শুল্ক আরোপ করা হচ্ছে।
নতুন শুল্ক ২০২৬ সালের ১৪ মার্চ থেকে কার্যকর হবে এবং এটি পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে।
চীন ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাপান, কানাডা ও ভারত থেকে আমদানি করা এই পণ্য নিয়ে তদন্ত শুরু করেছিল। ২০২৫ সালের আগস্টে দেওয়া প্রাথমিক রায়ে জাপান ও কানাডা থেকে আমদানির ক্ষেত্রে ডাম্পিংয়ের প্রমাণ পাওয়া যায়। ভারতের বিরুদ্ধে তদন্ত পরে বন্ধ করে দেওয়া হয়।
হ্যালোজেনেটেড বিউটাইল রাবার মূলত টিউবলেস টায়ারের বায়ুরোধী স্তর, তাপ-সহনশীল পাইপ, কনভেয়ার বেল্ট, ওষুধের বোতলের স্টপার, আঠা ও সিলিং উপকরণ তৈরিতে ব্যবহৃত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

